গান ০৩৩০ আমার হিয়ায় ভুল করে হায়

"আমার হিয়ায় ভুল করে হায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আমার হিয়ায় ভুল করে হায় 
এসে গেছো প্রভু তুমি আজিকে
রূপের মায়ায় ভরে বসুধায় 
নাচে গানে মাতাতে সবাকে

তোমার বেদীর পরে প্রদীপ জ্বালি 
প্রাণের সকল সুধা তোমাতে ঢালি
তোমারই আলো তোমারই আলো
আলোকিত করেছে আমার সকল সত্তাকে

মানস যমুনা মোর উজানে বহে 
ভাবের সকল ধারা একই প্রবাহে
তোমারই ঢেউয়ে তোমারই ঢেউয়ে 
উদ্বেল করেছে আমার সকল চেতনাকে

Ámára hiyáy bhul kare háy
Ese gecho prabhu tumi ájike
Rúpera máyáy bhare vasudháy
Náce gáne mátáte sabáke

Tomára vediira pare pradiipa jváli
Práńer sakal sudhá tomáte d́háli
Tomári álo tomári álo
(Álokita kareche) Ámár sakal sattáke

Mánasa jamuná mor ujáne bahe
Bháver sakal dhárá eki praváhe
Tomári d́heuye tomári d́heuye
(Udvela kareche) Ámár sakal cetanáke

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩০ আমার হিয়ায় ভুল করে হায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৯ আজিকে ডাকলে মোরে দূরের সুরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩০ আমার হিয়ায় ভুল করে হায়


উত্তরসূরী
গান ০৩৩১ তোমারই ভুবনে তোমারই ভবনে