বিষয়বস্তুতে চলুন

গান ০৩২৯ আজিকে ডাকলে মোরে দূরের সুরে

Sarkarverse থেকে

"আজিকে ডাকলে মোরে দূরের সুরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজিকে ডাকলে মোরে দূরের সুরে 
কেন বলো না
ঘরেতে মন টেকে না বাধা মানে না 
কেন বুঝি না

ফুলেরা পাপড়ি বুজে মনেতে মজে 
ছিলো বাগিচায়
তোমারি সুরেরই দোলায় তারা যে হায় 
অকূলে ভেসে যায়
ভোমরা তোমারই গানে গুনগুনিয়ে 
মোরে শুণিয়ে দেয় যে মন্ত্রণা

সূর্যমুখী তোমারই গানে ঊর্ধ্ব পানে 
চেয়ে যে আছে
শেফালী নুয়ে নুয়ে ধূলাতে শুয়ে 
পথ যে সাজাছে
পাখীরা মাতোয়ারা তোমারই সুরে 
বিশ্ব জুড়ে দেয় যে চেতনা

Ájike d́ákle more dúrera sure
Kena balo ná
Gharete man t́eke ná bádhá máne ná
Kena bújhi ná

Phulerá pápaŕi buje manete maje
Chilo bágicáy
Tomári sureri doláy tárá je háy
Akúle bhese jáy
Bhomará tomári gáne gunguniye
More shuńiye dey je mantrańá

Súrjamukhii tomári gáne úrdhva páne
Ceye je áche
Shephálii nuye nuye dhúláte shuye
Path je sájáche
Pákhiirá mátoyárá tomári sure
Vishva juŕe dey je cetaná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৯ আজিকে ডাকলে মোরে দূরের সুরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৮ তোমার মধুর হাসি নিয়ে এসেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২৯ আজিকে ডাকলে মোরে দূরের সুরে


উত্তরসূরী
গান ০৩৩০ আমার হিয়ায় ভুল করে হায়