গান ০৩২৮ তোমার মধুর হাসি নিয়ে এসেছে

"তোমার মধুর হাসি নিয়ে এসেছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩২৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার মাধুর হাসি নিয়ে এসেছে
সৃষ্টির সব কিছু তোমারই কাছে

হৃদয়ের স্পন্দন যুগ পরিবর্তন 
সব কিছুতে মধু ভরে দিয়েছে
এসো তুমি নাচে তালে ছন্দে ও উত্তালে
সকল স্মৃতিতে সুধা ঢেলে দিয়েছে

এসো তুমি ভাবাবেশে মোহনের সমাবেশে
মমতা মাখানো আঁখি প্রাণ ভরেছে

Tomár madhur hási niye eseche
Srśt́ir sab kichu tomári káche

Hrdayer spandan juga parivartan
Sab kichute madhu bhare diyeche
Eso tumi náce tále chande o uttále
Sakal smrtite sudhá d́hele diyeche

Eso tumi bháváveshe mohaner samáveshe
Mamatá mákháno áṋkhi práń bhareche

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩২৮ তোমার মধুর হাসি নিয়ে এসেছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩২৭ সৌম্য শান্ত চেতনানন্দ
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩২৮ তোমার মধুর হাসি নিয়ে এসেছে


উত্তরসূরী
গান ০৩২৯ আজিকে ডাকলে মোরে দূরের সুরে