গান ০২৮৭ চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে

"চাঁদ ওই আকাশে ভালোবাসা বাতাসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে
কে গো তুমি মোর পানে নেচে আসো
ভাসাইয়া দিয়া হিয়া কানন সৌরভে
কে গো তুমি মোর পানে চেয়ে হাসো

ঝর্ণা ধারা আজ সঙ্গীতে মেতেছে
চাঁদের মিষ্টি হাসি তার পরে পড়েছে
এই স্বপ্নিল পরিবেশে কে গো তুমি নব বেশে
সবাইকে এত বেশি ভালবাস

চাঁদের আলোর বান বাঁধ ভেঙ্গে দিয়েছে 
রজনীগন্ধা বন কী আবেশে মেতেছে
আজ আনন্দ উপচিয়া উদ্বেল করি হিয়া
কে গো তুমি সুধারসে সদা ভাসো

Cáṋd ae ákáshe bhálabásá vátáse
Ke go tumi mor páne nece áso
Bhásáiyá diyá hiyá kánana saorabhe
Ke go tumi mor páne ceye háso

Jhaŕńá dhárá áj sauṋgiite meteche
Cáṋder miśt́i hási tár pare paŕeche
Ei svapnil pariveshe ke go tumi nava veshe
Sabáike eta beshi bhálabása

Cáṋder álor ván báṋdh bheuṋge diyeche
Rajaniigandhá van kii áveshe meteche
Áj ánanda upaciyá udvela kari hiyá
Ke go tumi sudhárase sadá bháso

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৭ চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮৬ তারে গো পেয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৭ চাঁদ ওই আকাশে ভালোবাসা বাতাসে


উত্তরসূরী
গান ০২৮৮ কত কাল পরে পেয়েছি তোমারে