গান ০২৮৩ এলাম এসে কাজ করিলাম

"এলাম এসে কাজ করিলাম" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২১ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের রাঁচীর মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এলাম এসে কাজ করিলাম 
এখন ফিরিয়া যাবার পালা
ফুলের সাজিটি ভরিয়া নিলাম 
গাঁথিয়া দিলাম মালা

নিলাম যা কিছু তার তুলনায় 
দিলাম অনেক কম
নিলাম যা কিছু রঙে রূপেতে 
গন্ধে অনুপম

যারা ভালোবেসেছিলো তাদের লাগিয়া 
অশ্রুভেজা এ মালা

চলে যেতে হলো কর্মের টানে 
স্মৃতিখানি মোর রয়ে গেলো প্রাণে
এ মধুর স্মৃতি এ অমর গীতি 
কখনো কি যায় ভোলা

Elám ese káj karilám
Ekhan phiriyá jabár pálá
Phuler sájit́i bhariyá nilám
Gáṋthiyá dilám málá

Nilám já kichu tár tulanáy
Dilám anek kam
Nilám já kichu rauṋe rúpete
Gandhe anupam

Járá bhálobesechilo tádera lágiyá
Ashrubhejá e málá

Cale jete halo karmer t́áne
Smrtikháni mor raye gelo práńe
E madhur smrti e amar giiti
Kakhano ki jáy bholá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮৩ এলাম এসে কাজ করিলাম এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮২ মনেতে লুকিয়ে থেকে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮৩ এলাম এসে কাজ করিলাম


উত্তরসূরী
গান ০২৮৪ এসো ফিরে আবার ফিরে