গান ০২৩৩ এসেছো এসেছো প্রভু এসেছো

"এসেছো এসেছো প্রভু এসেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৩৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৬ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসেছো এসেছো প্রভু এসেছো
জ্যোতির ছটায় ভরে পাশে বসেছো
তুমি পাশে বসেছো

তোমার চরণরজেঃ পুণ্য ধরা
তোমার পরশে প্রাণ পুলকে ভরা
চেয়েছো চেয়েছো তুমি চেয়েছো
মোর পানে হাসিমুখে আঁখি মেলেছো
তুমি আঁখি মেলেছো

তোমার আশিষে ধরা পেলো নব প্রাণ
তোমার ছন্দে সুরে এলো নব গান
নিয়েছো নিয়ছো তুমি নিয়েছো
না-জানিয়ে দোষ-গুণ সবই নিয়েছো
তুমি সবই নিয়েছো

Esecho esecho prabhu esecho
Jyotir chat́áy bhare páshe basecho
Tumi páshe basecho

Tomár carańarajeh púńya dhará
Tomár parashe práń pulake bhará
Ceyecho ceyecho tumi ceyecho
Mor páne hásimukhe áṋkhi melecho
Tumi áṋkhi melecho

Tomár áshiśe dhará pelo nava práń
Tomár chande sure elo nava gán
Niyecho niyecho tumi niyecho
Ná jániye doś guń sabi niyecho
Tumi sabi niyecho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২৩৩ এসেছো এসেছো প্রভু এসেছো sung by অজানা শিল্পী on Sarkarverse


পূর্বসূরী
গান ০২৩২ কাছে ও দূরে না জানা সুরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৩৩ এসেছো এসেছো প্রভু এসেছো


উত্তরসূরী
গান ০২৩৪ তব দরশন আশে রয়েছি পথের পাশে