গান ০২০১ চৈতী হাওয়ায় মন যারে চায়

"চৈতী হাওয়ায় মন যারে চায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চৈতি হাওয়ার মন যারে চায়
সে যে গো কত দূরে
তাহারই আসা-পথে মন যে চলে ছুটে
বেদনাতে বিধুর

কেন গো কেন গো কেন সে দূরে থাকে
যার জানা আছে আমায় বলো না
মেতেছি মেতেছি তারই ভাবনাতে
ভাবনা ভুলে যেতে পারি না
নিরালা রাতে জ্যোৎস্না সাথে
কেঁদে মরি ব্যাথাতুর

ভোমরা গানে গানে কহে যে কাণে কাণে
আশাতে ভরা সুর

Caeti háoyáy mana járe cáy
Se je go kata dúr
Táhári ásá pathe mana je chale chut́e
Vedanáte vidhur

Kena go kena go kena se dúre tháke
Jár jáná áche ámáy balo ná
Metechi metechi tári bhávanáte
Bhávaná bhule jete pári ná
Nirálá ráte jyotsná sáthe
Keṋde mari vyathátur

Bhomará gáne gáne kahe je káńe káńe
Ásháte bhará sur

 
চৈত্রের হাওয়া যার মন চায়,
সে কত দূরে!
তার আসার পথেই আমার মন ছুটে চলে,
আমি বেদনায় কাতর।

কেন সে এত দূরে থাকে,
যার জানা আছে সে কি আমায় বলবে না?
আমি তার ভাবনাতেই মত্ত হয়েছি,
সেই ভাবনা আর ভুলতে পারি না।
নিরালা রাতে চাঁদের আলোর সঙ্গে
আমি ব্যথায় কাতর হয়ে কাঁদি।

ভ্রমর কাণে কাণে গানের মাধ্যমে বলে যায়,
তার সুরে আশা ভরা রয়েছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২০১ চৈতী হাওয়ায় মন যারে চায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২০০ তুমি এসেছো মন যে কেড়েছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০১ চৈতী হাওয়ায় মন যারে চায়


উত্তরসূরী
গান ০২০২ প্রথম জীবনের হারানো সুরের