গান ০১৮৮ তুমি নিজে এলে ধরা দিলে

"তুমি নিজে এলে ধরা দিলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৯ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(তুমি) নিজে এলে ধরা দিলে
কেন জানি না
ধরার ধূলায় নেবে' এলে
কেন বুঝি না

কত যুগে দিনে রাতে
আলো-ছায়ায় হতাশাতে
কেটে' গেছে কত না কাল
তা' কি জানো না

এলে শেষে নীরব রাতে
মনোবীণায় সুর বাজাতে
কঠিন শিলায় ফুল ফোটাতে
দিতে দ্যোতনা

(Tumi) Nije ele dhará dile
Kena jáni ná
Dharár dhúláy nebe ele
Kena bujhi ná

Kata juge dine ráte
Álo cháyáy hatásháte
Ket́e geche kata ná kál
Tá ki jáno ná

Ele sheśe niirava ráte
Manoviińáy sur bájáte
Kat́hin shiláy phul phot́áte
Dite dyotaná

 
তুমি কেন জানি না নিজে ধরা দিলে,
কেন জানি না
এই পৃথিবীর ধুলোয় নেমে এলে,
কেন বুঝি না

কত যুগ ধরে দিন-রাত,
আলো-ছায়া আর হতাশায়
কত সময় কেটে গেছে,
তুমি কি তা' জানো না?

শেষে এই নীরব রাতে এসেছো
মনোবীণায় সুর বাজাতে,
কঠিন পাথরে ফুল ফোটাতে,
এক নতুন দ্যোতনা দিতে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৮ তুমি নিজে এলে ধরা দিলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮৭ তোমাকে চেয়েছি চেয়েছি সব কাজে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৮ তুমি নিজে এলে ধরা দিলে


উত্তরসূরী
গান ০১৮৯ দুঃখের সাথী তুমি সুখের বন্ধু তুমি