গান ০৩৫১ কেন গো এভাবে এলে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০২, ১৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কেন গো এভাবে এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কেন গো এভাবে এলে
ডেকে ডেকে ক্লান্ত হয়ে
পড়েছিনু আমি ঘুমিয়ে
স্বপন ঘোরে হঠাৎ এলে
হঠাৎ আবার চলে গেলে

এমন আসা যাওয়ায় তোমার
মন ভরিলো না আমার
এবার স্বপনে বা জাগরণে
এলে পরে আমার মনে
বেঁধে নোব সংগোপনে
পারবে নাকো যেতে চলে

Kena go ebháve ele
D́eke d́eke klánta haye
Paŕechinu ámi ghumiye
Svapan ghore hat́hát ele
Hat́hát ábár cale gele

Eman ásá jáoyáy tomár
Mana bharilo ná ámár
(Ebár) Svapane bá jágarańe
Ele pare ámár mane
Beṋdhe noba saḿgopane
Párbe náko jete cale

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫১ কেন গো এভাবে এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫০ তুমি বিনা কে বা কৃপা করিতে পারে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫১ কেন গো এভাবে এলে


উত্তরসূরী
গান ০৩৫২ চির নূতনকে কাছে পেয়েছি