গান ০৩৫২ চির নূতনকে কাছে পেয়েছি

"চির নূতনকে কাছে পেয়েছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

চির নূতনকে কাছে পেয়েছি
কিছুতেই তাকে যেতে দোব না
মোহনকে মন মাঝে ধরেছি
খুশির জোয়ার মানা মানে না

আমার সুখের শেষ নাহি যে গো
হৃদয় আজিকে পুলকে ভরা
শুষ্ক মরুর বিশুষ্ক তরু
পান্নাদ্যুতিতে হলো যে হারা
যাহাকে চেয়েছি তাহাকে পেয়েছি
সার্থক আজি মোর সাধনা

সুরের সাগরে হারায়ে গিয়েছি
হারার আনন্দে হয়েছি সারা
রূপের কিনারে অরূপে পেয়েছি
পাওয়ার আনন্দে আপনহারা
বাঁধনছাড়া এ মনকে চিনেছি 
এ মন মানে না কোন সীমানা

Cira nútanke káche peyechi
Kichutei táke jete doba ná
Mohanke man májhe dharechi
Khushir joyár máná máne ná

Ámár sukher sheś náhi je go
Hrday ájike pulake bhará
Shuśka marur vishuśka taru
Pánnádyutite halo je hárá
Jáháke ceyechi táháke peyechi
Sárthak áji mor sádhaná

Surera ságare háráye giyechi
Hárár ánande hayechi sárá
Rúper kináre arúpe peyechi
Páoyár ánande ápanahárá
Báṋdhancháŕá e manke cinechi
E man máne ná kona siimáná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫২ চির নূতনকে কাছে পেয়েছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫১ কেন গো এভাবে এলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫২ চির নূতনকে কাছে পেয়েছি


উত্তরসূরী
গান ০৩৫৩ নূতন প্রভাতে তুমি এলে এলে