গান ০২৮১ বিশ্বাতীত বিশ্বগ তুমি

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৪৬, ৩ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"বিশ্বাতীত বিশ্বগ তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৮১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২০ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের মধুকেতন, আনন্দশীলা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বিশ্বাতীত বিশ্বগ তুমি 
(আমি) তবু কেন খুঁজে মরি হায়
অনল অনিলে মহানভোনীলে 
স্পন্দন জাগে তব কৃপায়

তুমি উৎস সব প্রেরণার 
সব সৃষ্টির সকল শোভার
তোমার লীলায় অভিভূত আমি 
(আমি) তন্ময় হই সে ভাবনায়

সকল মনের গহন কোণেতে 
জেগে আছো প্রতি পলে বিপলেতে
বাহিরে সদাই খুঁজিয়া বেড়াই
(মোর) তাই বৃথা চলে যায় সময়

Vishvátiita vishvaga tumi
(Ámi) Tabu kena khuṋje mari háy
Anala anile mahánabhoniile
Spandan jáge tava krpáy

Tumi utsa sab prerańár
Sab srśt́ir sakala shobhár
Tomár liiláy abhibhúta ámi
(Ámi) Tanmay hai se bhávanáy

Sakal maner gahana końete
Jege ácho prati pale vipalete
Báhire sadái khuṋjiyá beŕái
(Mor) Tái vrthá cale jáy samay

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৮১ বিশ্বাতীত বিশ্বগ তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৮০ এসো তুমি রূপের ছটায়
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৮১ বিশ্বাতীত বিশ্বগ তুমি


উত্তরসূরী
গান ০২৮২ মনেতে লুকিয়ে থেকে