গান ০২২৩ ছন্দে ছন্দে তোমারই লীলা

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪৬, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের রেকর্ডিং: +)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"ছন্দে ছন্দে তোমারই লীলা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২২৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ছন্দে ছন্দে তোমারই লীলা
অণুতে অণুতে তুমি আছো
রন্ধ্রে রন্ধ্রে লুকায়ে রয়েছো
রেণুতে রেণুতে তুমি নাচো

স্বপনে তোমায় পেয়েছিনু আমি
স্বপনে হলো পরিচয়
স্বপনে ভালোবেসেছিনু আমি
বুঝিনু তুমি মনোময়
সকল প্রাণের দীপশিখা তুমি
সকল বীণায় তুমি বাজো

পুষ্পে পুষ্পে সুরভি গো তুমি
চন্দনে তুমি শীতলতা
ঘন অরণ্যে কাকলি গো তুমি
মধু মাঝে তুমি মধুরতা
মরুপথ মাঝে তুমি গো ঝরণা
ধ্রুবতারা রূপে সদা রাজো

Chande chande tomári liilá
Ańute ańute tumi ácho
Randhre randhre lukáye rayecho
Reńute reńute tumi náco

Svapane tomáy peyechinu ámi
Svapane halo paricay
Svapane bhálobesechinu ámi
Bujhinu tumi manomaya
Sakala práńer diipashikhá tumi
Sakala viińáy tumi bájo

Puśpe puśpe surabhi go tumi
Candane tumi shiitalatá
Ghana arańye kákali go tumi
Madhu májhe tumi madhuratá
Marupatha májhe tumi go jharańá
Dhruvatárá rúpe sadá rájo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২২৩ ছন্দে ছন্দে তোমারই লীলা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২২২ তুমি এসেছো তুমি এসেছো, এসেছো বকুলের গন্ধে ভরা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২২৩ ছন্দে ছন্দে তোমারই লীলা


উত্তরসূরী
গান ০২২৪ বন্ধু মম প্রাণের প্রিয়তম