গান ০২২২ তুমি এসেছো তুমি এসেছো, এসেছো বকুলের গন্ধে ভরা

"তুমি এসেছো তুমি এসেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২২২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২২ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি এসেছো তুমি এসেছো
এসেছো বকুলের গন্ধে ভরা
তাই পরাণ আমার হলো আপনহারা
বকুলের গন্ধে ভরা

যে আশা লুকায়ে ছিলো গোপনে
মানব মানসে ছিলো গাহনে
তাহাকে জাগায়ে স্পন্দনে
মুখরিত করিলে ধরা ধরা

যে ফুল ফোটেনি কভু স্মরণে
যে রঙ জাগেনি কভু মননে
তাহাকে ছড়ায়ে দিলে ভুবনে
সুরভিত হলো ধরা সারা সারা

Tumi esecho tumi esecho
Esecho bakuler gandhe bhará
Tái parán ámár halo ápanhárá
Bakuler gandhe bhará

Je áshá lukáye chilo gopane
Mánav mánase chilo gáhane
Táháke jágáye spandane
Mukharita karile dhará dhará

Je phul phot́eni kabhu smarańe
Je rauṋ jágeni kabhu manane
Táháke chaŕáye dile bhuvane
Surabhita halo dhará sárá sárá

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২২২ তুমি এসেছো তুমি এসেছো, এসেছো বকুলের গন্ধে ভরা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২২১ তোমায় কত ভালোবাসি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২২২ তুমি এসেছো তুমি এসেছো, এসেছো বকুলের গন্ধে ভরা


উত্তরসূরী
গান ০২২৩ ছন্দে ছন্দে তোমারই লীলা