বিষয়বস্তুতে চলুন

গান ০৪৬৬ দিনের পরে রাত্রি আসে

Sarkarverse থেকে

"দিনের পরে রাত্রি আসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪৬৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[১] গদ্যরূপ[২]

দিনের পরে রাত্রি আসে
সুখের পাশে দুঃখের মত
বিরহ মিলন নিয়ে
লীলাখেলা তোমার যত

এগিয়ে চলি নাচে গানে
তোমার তালে তাল রেখে গো
সহসা তাল কেটে যায়
পিছিয়ে পড়ি হে দ্রুতগ
পুনঃ প্রেরণা পেয়ে
চলায় আবার হই যে রত

হাসি খুশীর আমেজ ভরা
দিন কেটে যায় আলোয় ঝরা
সহসা আঁধার নাবে
কেঁদে কেঁদে হই যে সারা
আদরে আঁখি মুছে দাও
জীবন করো আলোকিত

Diner pare rátri áse
Sukher páshe duhkher mata
Viraha milan niye
Liilákhelá tomár jata

Egiye cali náce gáne
Tomár tále tál rekhe go
Sahasá tál ket́e jáy
Pichiye paŕi he drutaga
Punah prerańá peye
Caláy ábár hai je rata

Hási khushiir ámej bhará
Din ket́e jáy áloy jhará
Sahasá áṋdhár náve
Keṋde keṋde hai je sárá
Ádare áṋkhi muche dáo
Jiivan karo álokita

দিনের পরে রাত্রি আসে
সুখের পাশে দুঃখের মতো
বিরহ ও মিলন নিয়ে
তোমার কতই না লীলাখেলা।

নাচে গানে এগিয়ে চলি,
তোমার তালে তাল মিলিয়ে।
সহসা তাল কেটে যায়,
হে দ্রুতগ, পিছিয়ে পড়ি।
পুনরায় প্রেরণা পেয়ে
আবার চলায় রত হই।

হাসি-খুশীর আমেজে ভরা
দিন কেটে যায় আলোয় ঝলমল করে।
সহসা অন্ধকার নেমে আসে,
কাঁদতে কাঁদতে আমি যে কাহিল হয়ে পড়ি।
স্নেহভরে আমার চোখের জল মুছে দাও,
আমার জীবন আলোকিত করে তোলো।

তথ্যসূত্র

  1. ↑ প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪৬৬ দিনের পরে রাত্রি আসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪৬৫ তুমি কৃপা করো মোরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪৬৬ দিনের পরে রাত্রি আসে


উত্তরসূরী
গান ০৪৬৭ আলোর পথিক এসে গেছে