বিষয়বস্তুতে চলুন

গান ০৪১০ ওগো সামনে চলা পথিক

Sarkarverse থেকে

"ওগো সামনে চলা পথিক" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪১০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

ওগো সামনে চলা পথিক
বারেক চাও ফিরে
চাও ফিরে বারেক চাও ফিরে
তোমার সঙ্গে পরিচয় নেই
তবু ডাকি আঁখিনীরে

হারায়ে গিয়েছে আমার সরিতা
মরুর বালির মাঝে
বুক ভেঙ্গে যায় দারুণ ব্যথায়
মন ছোটে তারই খোঁজে
সে দারুণ ব্যথা মরমের কথা
জাগে মনে বারে বারে

হারায়ে গিয়েছে মনের কুসুম
বনের কাঁটার মাঝে
মোহেরই কাজল পরাতে নয়ন
খুঁজে মরি কালো সাঁঝে
হারানোর ব্যথা কাঁটার যাতনা
মন কি ভুলিতে পারে

Ogo sámne calá pathik
Bárek cáo phire
Cáo phire bárek cáo phire
Tomár sauṋge paricay nei
Tabu d́áki áṋkhiniire

Háráye giyeche ámár saritá
Marura bálira májhe
Búk bheuṋge jáy dáruń vyatháy
Man chot́e tári khoṋje
Se dáruń vyathá maramera kathá
Jáge mane báre báre

Háráye giyeche manera kusum
Vanera káṋt́ára májhe
Moheri kájal paráte nayan
Khuṋje mari kálo sáṋjhe
Háránor vyathá káṋt́ára játaná
Man ki bhulite páre

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪১০ ওগো সামনে চলা পথিক এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৯ গান গেয়ে যাই তোমারে তুষিতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪১০ ওগো সামনে চলা পথিক


উত্তরসূরী
গান ০৪১১ আমার মনেতে তুমি এসেছিলে