বিষয়বস্তুতে চলুন

গান ০৩৫৮ দখিনা বাতাসে মলয় সুবাসে

Sarkarverse থেকে

"দখিনা বাতাসে মলয় সুবাসে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৯ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকরকা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

দখিনা বাতাসে মলয় সুবাসে
মৃদু হেসে হেসে এসেছিলে
ভুলিতে নাহি পারি ভুলিতে নাহি চাহি
জাগায়ে রাখি স্মৃতি মধু ঢেলে

মনেরই রাজা ওগো মনেতে পূজা করে
ছড়ায়ে দোব সুধা ধরা পরে
মনেতে থেকে যেও মনকে মাতিও
তোমারই সুরভিতে লীলাছলে

ভাবাতীতের রাজা ভাবাতীতে মোরে
সদাই নিয়ে যেও মনটি ধরে ধরে
তোমারই চরণে তোমারই স্মরণে
রহিয়াছি আমি লাজ ও ভয় ভুলে

Dakhiná vátáse malaya suváse
Mrdu hese hese esechile
Bhulite náhi pári bhulite náhi cáhi
Jágáye rákhi smrti madhu d́hele

Maneri rájá ogo manete pújá kare
Chaŕáye doba sudhá dhará pare
Manete theke jeo manke mátio
Tomári surabhite liiláchale

Bhávátiiter rájá bhávátiite more
Sadái niye jeo mant́i dhare dhare
Tomári carańe tomári smarańe
Rahiyáchi ámi láj o bhay bhule

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৮ দখিনা বাতাসে মলয় সুবাসে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫৭ ভালোবাসো শুধুই মুখে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৮ দখিনা বাতাসে মলয় সুবাসে


উত্তরসূরী
গান ০৩৫৯ যাহা কিছু চাও তাহা করে যাও