বিষয়বস্তুতে চলুন

গান ০২০৫ এসো গো সখা তোমারই আশে

Sarkarverse থেকে

"এসো গো সখা তোমারই আশে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২০৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৫ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো গো সখা তোমারই আশে
নিদ নাহি মোর আঁখিপাতে
তোমারই তালেতে তাল মিলাতে
তাল কেটে যায় প্রতি মুহূর্তে

মন চলে যায় ছোট ভাবনায়
রঙের নেশায় রঙীন মায়ায়
তোমারই স্রোতে নাচিয়া চলিতে
শক্তি জোগাও দিবস-নিশীথে

বজ্র আনাও উল্কা আনাও
বল দিয়ে যাও তারে জুঝিতে

Eso go sakhá tomári áshe
Nid náhi mor áṋkhipáte
Tomári tálete tál miláte
Tál ket́e jáy prati muhúrte

Man cale jáy chot́a bhávanáy
Rauṋera nesháy rauṋiina máyáy
Tomári srote náciyá calite
Shakti jogáo divasa nishiithe

Bajra ánáo ulká ánáo
Bal diye jáo táre jujhite

 
এসো গো সখা, আমি তোমারই আশায় রয়েছি,
আমার চোখে ঘুম নেই।
তোমার তালে তাল মেলাতে চাইলেও,
প্রতি মুহূর্তে আমার তাল কেটে যায়।

আমার মন ছোট ছোট ভাবনায়,
রঙের নেশায় আর রঙীন মায়ায় ছুটে চলে যায়।
তোমারই স্রোতে নেচে চলতে
আমাকে দিন-রাত শক্তি জোগাও।

আমার জন্য বজ্র আনো, উল্কা আনো,
তাকে জুঝতে পারার মতো বল দিয়ে যাও।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • Listen to the song গান ০২০৫ এসো গো সখা তোমারই আশে sung by Acarya Priyashivananda Avadhuta and chorus on Sarkarverse


পূর্বসূরী
গান ০২০৪ এসো গো কাছে এসো ধরার ধূলি রূপে ভরে দাও
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২০৫ এসো গো সখা তোমারই আশে


উত্তরসূরী
গান ০২০৬ মনের আঁখি সতত রাখি