বিষয়বস্তুতে চলুন

গান ০৩৪৫ তোমার লাগি কত ব্যথা

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪১, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তোমার লাগি কত ব্যথা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমার লাগি কত ব্যথা
তুমি তাহার খোঁজ রাখো না
বিশ্ব নিয়ে ব্যস্ত থাকো
বড় কাজে ব্যস্ত থাকো
ছোটোর কথা কাণে তোলো না

এবার আমি মনে মনে 
ফুল তুলিবো বনে বনে
মালা গেঁথে তোমায় দিতে 
দেখি নেবে কি নেবে না

তোমার সুরে গেয়ে যাবো
হৃদয়ে ঝঙ্কার তুলিবো
তোমায় ঘিরে নেচে যাবো
দেখি দেখো কি দেখো না

Tomár lági kata vyathá
Tumi táhár khoṋja rákho ná
Vishva niye vyasta tháko
Baŕa káje vyasta tháko
Chot́or kathá káne tolo ná

Ebár ámi mane mane
Phul tulibo vane vane
Málá geṋthe tomáy dite
Dekhi neve ki neve ná

Tomár sure geye jábo
Hrdaye jhaiṋkár tulibo
Tomáy ghire nece jábo
Dekhi dekho ki dekho ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪৫ তোমার লাগি কত ব্যথা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৪৪ তোমায় ধরে রাখবো প্রভু
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪৫ তোমার লাগি কত ব্যথা


উত্তরসূরী
গান ০৩৪৬ প্রভু তুমি এলেই যখন