বিষয়বস্তুতে চলুন

গান ০৩৪৪ তোমায় ধরে রাখবো প্রভু

Sarkarverse থেকে

"তোমায় ধরে রাখবো প্রভু" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৪৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৬ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমায় ধরে রাখবো প্রভু 
মনের কোণে গহন কোণে
হেন যে ঠাঁই নাহি খুঁজে পাই 
আমার মনে আমার মনে

যদি আমার দিনে রাতে 
যদি আমার ভাবনাতে
দযা করে দাও ধরা তো 
বসো তুমি যে কোন খানে

যদি তোমায় ভালবাসি 
ফুটবে মনে কুসুমরাশি
সাজাবো তোমায় ফুলের সাজে 
আসন পাতি' সযতনে

Tomáy dhare rákhbo prabhu
Maner końe gahana końe
Hena je t́háṋi náhi khuṋje pái
Ámár mane ámár mane

Jadi ámár dine ráte
Jadi ámár bhávanáte
Dayá kare dáo dhará to
Baso tumi je kon kháne

Jadi tomáy bhálabási
Phut́be mane kusumaráshi
Sájábo tomáy phuler sáje
Ásan páti' sajatane

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৪৪ তোমায় ধরে রাখবো প্রভু এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৪৩ তোমারই লীলায় ভরা এ ভুবন
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৪৪ তোমায় ধরে রাখবো প্রভু


উত্তরসূরী
গান ০৩৪৫ তোমার লাগি কত ব্যথা