বিষয়বস্তুতে চলুন

গান ০২৪৮ আজকে প্রভু তোমার সাথে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:২৮, ১১ অক্টোবর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আজকে প্রভু তোমার সাথে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৪৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১ ফেব্রুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আজকে প্রভু তোমার সাথে
নূতন করে হলো পরিচয়
মোহেরই ঘোর সরিয়ে দিয়ে
ধরা দিলে মনোময়

তাই তো দেখি ফুলবনে আজ
জোয়ার এসেছে
মাতাল হাওয়া মধুরিমায়
ভরে উঠেছে
কাণ পেতে শুণি একই সুরের
মূর্ছনা জাগে ভুবনময়

সুরেরই ঢেউ তানে তানে
বাজলো আজি প্রাণে প্রাণে
সকল হিয়ায় রঞ্জন এলো
স্পন্দন এলো তব দোলায়

Ájke prabhu tomár sáthe
Nútan kare halo paricay
Moheri ghor sariye diye
Dhará dile manomay

Tái to dekhi phulavane áj
Joyár eseche
Mátál haoyá madhurimáy
Bhare ut́heche
Káń pete shuńi eki surer
Múrchaná jáge bhuvanamay

Sureri d́heu táne táne
Bájalo áji práńe práńe
Sakal hiyáya raiṋjan elo
Spandan elo tava doláy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৪৮ আজকে প্রভু তোমার সাথে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৪৭ ভরা বাদলে তুমি এসেছিলে, এসেছিলে প্রভু সুরে সুরে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৪৮ আজকে প্রভু তোমার সাথে


উত্তরসূরী
গান ০২৪৯ তোমারই আসা পথ