বিষয়বস্তুতে চলুন

গান ০১৯৯ হিয়ার মাঝারে নীরব প্রহরে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০৭, ৪ আগস্ট ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"হিয়ার মাঝারে নীরব প্রহরে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

হিয়ার মাঝারে নীরব প্রহরে
কে গো ডেকে' যায় গানের ভাষায়
বলে এসো এসো পাশে বসো বসো
কেন দূরে আছো এই অবেলায়

গেছে কত কাল রঙীন সকাল
কত সাঁঝের বেলা জীবনে উত্তাল
কেন আসিলে না কেন বসিলে না
কেন না সাড়া দিলে যে তব সাড়া চায়

ওগো দূরগত এ কোন মায়ায়
ফুলডোরে আজি বাঁধিলে আমায়
এত দিনে মোর হ'লো মহা দায়
এ ফুলমালা তব পরাবো গলায়

Hiyára májháre niirava prahare
Ke go d́eke jáy gánera bháśáy
Bale eso eso páshe baso baso
Kena dúre ácho ei abeláy

Geche kata kál rauṋiina sakál
Kata sáṋjher belá jiivane uttál
Kena ásile ná kena basile ná
Kena ná sáŕá dile je tava sáŕá cáy

Ogo dúragata e kona máyáy
Phulad́ore áji báṋdhile ámáy
Eta dine mor halo mahá dáy
E phulamálá tava parábo galáy

 
হৃদয়ের মাঝে নীরব প্রহরে
কে যেন গানের ভাষায় ডেকে' যায়,
বলে— "এসো এসো, পাশে বসো বসো,
কেন এই অবেলায় দূরে আছো?"

কত রঙিন সকাল চলে গেছে,
জীবনের কত উত্তাল সন্ধ্যা কেটে গেছে।
কেন তুমি এলে না, কেন বসলে না,
কেন সাড়া দিলে না যে তোমার সাড়া চেয়েছিল?

হে দূরগত, এ কোন মায়ায়
আজ আমায় ফুলের মালায় বেঁধেছো?
এতদিনে আমার মহা বিপদ হলো,
এই ফুলমালা আমি তোমার গলায় পরাবো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯৯ হিয়ার মাঝারে নীরব প্রহরে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৯৮ আমার এ মনোবীণা ছন্দহীনা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯৯ হিয়ার মাঝারে নীরব প্রহরে


উত্তরসূরী
গান ০২০০ তুমি এসেছো মন যে কেড়েছো