বিষয়বস্তুতে চলুন

গান ০১৯৩ আঁধার সাগরে পথ হারিয়ে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৭, ৩ আগস্ট ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"আঁধার সাগরে পথ হারিয়ে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১২ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

আঁধার সাগরে পথ হারিয়ে
জীবনের ধ্রুবতারা ভুলো না রে
ষড় তিমিরসাগর পারে অরূপ চিতচোরে
যে বা নাচে আঁধারকে ঘিরে' ঘিরে'

মানসবেদীতে রাখো তাজা ফুলরাশি
চিত্ততে ভরে' দাও শিশির ধৌত হাসি
মঞ্জুল মহাকাশে দেখো তার জ্যোতি ভাসে
রূপাতীত চিন্ময় সাগরে

কোনো প্রার্থনা নয় কোনো চাওয়া-পাওয়া নয়
দেখো তারে কাছাকাছি পরাণ ভরে'

Áṋdhár ságare patha háriye
Jiivaner dhruvatárá bhulo ná re
Śaŕo timiraságara páre arúpa citacore
Je bá náce áṋdhárke ghire ghire

Mánasavediite rákho tájá phularáshi
Citta te bhare dáo shishira dhaota hási
Maiṋjula mahákáshe dekho tár jyoti bháse
Rúpátiita cinmaya ságare

Kono prárthaná nay kono cáoyá páoyá nay
Dekho táre káchákáchi paráńa bhare

 
জীবনের আঁধার সাগরে পথ হারিয়ে
তুমি তোমার ধ্রুবতারাকে ভুলে যেও না।
ষড়রিপুরূপী তিমির সাগরের পারে যে অরূপ চিতচোর,
সে অন্ধকারকে ঘিরে নৃত্য করে।

মানসবেদীতে তাজা ফুলরাশি রাখো,
চিত্তকে শিশির ধোয়া হাসিতে ভরিয়ে দাও।
মঞ্জুল মহাকাশে তার জ্যোতি ভেসে ওঠে,
রূপাতীত চিন্ময় সাগরে সে বিরাজ করে।

এখানে কোনো প্রার্থনা নেই, কোনো চাওয়া-পাওয়া নেই;
কেবল প্রাণ ভরে তাকে কাছাকাছি দেখো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯৩ আঁধার সাগরে পথ হারিয়ে এইখানে শুণুন
  • Listen to the song গান ০১৯৩ আঁধার সাগরে পথ হারিয়ে sung by an unknown performer on Sarkarverse


পূর্বসূরী
গান ০১৯২ মানস মন্দিরে এসো প্রভু কৃপা করে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯৩ আঁধার সাগরে পথ হারিয়ে


উত্তরসূরী
গান ০১৯৪ তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বল