গান ০১৯৫ এসো মোর প্রাণে এসো মোর মনে

T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০১, ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"এসো মোর প্রাণে এসো মোর মনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৩ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো মোর প্রাণে এসো মোর মনে
এসো নৃত্যের ব্যঞ্জনায়
(ওগো) রূপের সাগর হিয়ার গাগর
ভরিয়া দাও কানায় কানায়

কুসুমকলিরা আধ-ফোটা সবে
তোমার আলোকের আশায়
দূর নীলিমায় বাণীহারা সবে
তোমার সুরের প্রতীক্ষায়
তোমার আলোতে তোমার সুরেতে
নব স্পন্দন আনো ধরায়

যে বা ভালবাসে তাকে ভালবাসো
ভালবাসে না যে তাহাকেও বাসো
মন বিনিময়ে সকল সময়ে
ভরিয়া দাও প্রাণের সুধায়

Eso mor práńe eso mor mane
Eso nrtyera vyaiṋjanáy
(Ogo) Rúpera ságara hiyára gágara
Bhariyá dáo kánáy kánáy

Kusumakalirá ádh phot́á sabe
Tomár áloker ásháy
Dúr niilimáy váńiihárá sabe
Tomár surer pratiikśáy
Tomára álote tomára surete
Nava spandan áno dharáy

Je bá bhálabáse táke bhálabáso
Bhálabáse ná je táhákeo báso
Mana vinimaye sakala samaye
Bhariyá dáo práńer sudháy

 

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯৫ এসো মোর প্রাণে এসো মোর মনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৯৪ তোমাকে ভুলিয়া, কে কোথা থাকিবে বল
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯৫ এসো মোর প্রাণে এসো মোর মনে


উত্তরসূরী
গান ০১৯৬ আমারে কে নিবে ভাই