বিষয়বস্তুতে চলুন

গান ০৩৫৩ নূতন প্রভাতে তুমি এলে এলে

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৪২, ১৯ নভেম্বর ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"নূতন প্রভাতে তুমি এলে এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৫৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নূতন প্রভাতে তুমি এলে এলে
অরুণ আলোতে করে স্নান
ধরাকে তরাতে তুমি এলে এলে
ভুলে গিয়ে সব অভিমান

হৃদয়ের হার কেন এত কাল ছিলে ভুলে ভুলে
বলো আমারে তুমি বলো আমারে
নয়নের মণি কভু থাকিতে কি পারে দূরে দূরে
সে যে নাহি পারে সে যে নাহি পারে
দুর্দম বাধাদের দুর্মদ সাধা সুরে
হলো অবসান আজি হলো অবসান

আকাশকুসুম আজ আকাশের ফুল নয়
ধরারই রতন সে যে ধরারই রতন
মানস কুসুম শুধু মনমাঝে নাহি ভাসে
হাসে অনুক্ষণ সে যে হাসে অনুক্ষণ
আসিয়াছো নিজে থেকে সকলকে মনে রেখে
সকলকে দেখিতে সমান

Nútan prabháte tumi ele ele
Aruń álote kare snán
Dharáke taráte tumi ele ele
Bhúle giye sab abhimán

Hrdayer hár kena eta kál chile bhúle bhúle
Balo ámáre tumi balo ámáre
Nayaner mańi kabhu thákite ki páre dúre dúre
Se je náhi páre se je náhi páre
Durdama bádháder durmada sádhá sure
Halo avasán áji halo avasán

Ákáshkusum áj ákáshera phul nay
Dharári ratan se je dharári ratan
Mánas kusum shudhu manamájhe náhi bháse
Háse anukśań se je háse anukśań
Ásiyácho nije theke sakalke mane rekhe
Sakalke dekhite samán

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৫৩ নূতন প্রভাতে তুমি এলে এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৫২ চির নূতনকে কাছে পেয়েছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৫৩ নূতন প্রভাতে তুমি এলে এলে


উত্তরসূরী
গান ০৩৫৪ প্রভু তোমার লীলার ছলে