বিষয়বস্তুতে চলুন

গান ০১৫৫ কেন অমন করিয়া ডাকিতেছো আমায়

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২৯, ২০ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (Fix)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"কেন অমন করিয়া ডাকিতেছো আমায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৫৫ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ১৫ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কেন অমন করিয়া ডাকিতেছো আমায়
হাজার কাজেতে জড়ায়ে রয়েছি
দিতে কি পারি সময় (আমি)

ছন্দে ও সুরে মধুময় তানে
আলাপে আবেশে সুধামাখা গানে
কাজের মাঝারে সাড়া দিই কী করে'
বোঝ না কি মনোময় (তুমি)

কাজের পেছনে কাজ জমে' আছে
বেলা যে বহিয়া যায় (মোর)

Kena aman kariyá d́ákitecho ámáy
Hájár kájete jaŕáye rayechi
Dite ki pári samay (ámi)

Chande o sure madhumay táne
Álápe áveshe sudhámákhá gáne
Kájer májháre sáŕá dii kii kare
Bojho ná ki manomay (tumi)

Kájer pechane káj jame áche
Belá je bahiyá jáy (mor)

কেন তুমি আমায় অমন করে ডাকছো?
আমি তো হাজার কাজে জড়িয়ে রয়েছি
সময় কি আমি দিতে পারি?

তোমার ছন্দে ও সুরে, মধুময় তানে,
আলাপে আবেশে, সুধামাখা গানে
কাজের মাঝে আমি কেমন করে সাড়া দিই,
ওগো মনোময়, তুমি কি বোঝ না?

কাজের বোঝা ক্রমশ বাড়ছে,
আমার বেলা যে বয়ে' যাচ্ছে।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫৫ কেন অমন করিয়া ডাকিতেছো আমায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৫৪ এসো এসো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৫৫ কেন এমন করিয়া ডাকিতেছো আমায়


উত্তরসূরী
গান ০১৫৬ এগিয়ে চলো এগিয়ে চলো