বিষয়বস্তুতে চলুন

গান ০১৫৪ এসো এসো

Sarkarverse থেকে

"এসো এসো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৫৪ সংখ্যক গান। এই গানটি প্রভাত রঞ্জন সরকার ১৫ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন। এই গানটি পাঁচটি বাধ্যতামূলক গানের মধ্যে প্রথম গান যা সকল আনন্দ মার্গীদের শিখতে হয়। প্রভাত রঞ্জন সরকার এই গানটি ঈশ্বর প্রণিধান (পরম সত্তার কাছে সক্রিয় আত্মসমর্পণ) করার গান রূপে বর্ণনা করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো এসো (প্রভু)
আমার হৃদয়ে
রাতুল চরণ মোহন আনন
মিষ্টিমধুর হাসি নিয়ে

তব নামে প্রাণে শিহরণ জাগে
রঞ্জিত হই তোমারই রাগে
(যায়) তব গানে তব নাচে
সব কিছু মোর মিলিয়ে

প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে
যাই যে আমি হারিয়ে
এসো এসো (প্রভু)
আমার হৃদয়ে
এসো এসো (তুমি)

Eso eso (prabhu)
Ámár hrdaye
Rátul carań mohan ánan
Miśt́imadhur hási niye

Tava náme práńe shiharan jáge
Raiṋjita hai tomári ráge
(Jáy) Tava gáne tava náce
Sab kichu mor miliye

Práńe práńe dhyáne dhyáne
Jái je ámi háriye
Eso eso (prabhu)
Ámár hrdaye
Eso eso (tumi)

প্রভু, এসো এসো
আমার হৃদয়ে।
তোমার রক্তিম চরণ মনোহর মুখশ্রী
মিষ্টিমধুর হাসি নিয়ে।

তোমার নামে আমার প্রাণে শিহরণ জাগে
তোমারই ভালোবাসার রঙে রাঙা হয়ে উঠি।
তোমার গানে, তোমার নাচে
আমার সবকিছু বিলীন হয়ে' যায়।

প্রাণে প্রাণে ধ্যানে ধ্যানে
আমি যে হারিয়ে যাই।
প্রভু, এসো এসো
আমার হৃদয়ে
তুমি এসো এসো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫৪ এসো এসো এইখানে শুণুন
  • Listen to the song গান ০১৫৪ এসো এসো sung by দ্য ভক্ত (মিউসিক ব্যাণ্ড) on Sarkarverse


পূর্বসূরী
গান ০১৫৩ আলোর পারেতে আলো তারপরে আরো আলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৫৪ এসো এসো


উত্তরসূরী
গান ০১৫৫ কেন অমন করিয়া ডাকিতেছো আমায়