বিষয়বস্তুতে চলুন

গান ০১৫৭ না চিনিয়াই যাহাকে ডেকেছি

Sarkarverse থেকে
(না চিনিয়াই যাহাকে ডেকেছি থেকে পুনর্নির্দেশিত)

"না চিনিয়াই যাহাকে ডেকেছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৫৭ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৭ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

না চিনিয়াই যাহাকে ডেকেছি
সে যে এসেছিলো স্বপনে
রঙীন মেঘের রামধনু রঙে
তাহাকে দেখেছি গোপনে

রুনু-ঝুনুঝুনু নূপুর রণনে
হিয়া উপচিয়া মোহন মননে
বুঝিয়াছি আমি যাহাকে দেখিনি
সে যে ছিলো মোর নয়নে

সব কিছু জানা হলেও তাহাকে
যত জানি তত জানি নে

Ná ciniyái jáháke d́ekechi
Se je esechilo svapane
Rauṋiin megher rámdhanu rauṋe
Táháke dekhechi gopane

Runu jhunujhunu núpura rańane
Hiyá upaciyá mohana manane
Bujhiyáchi ámi jáháke dekhini
Se je chilo mor nayane

Sab kichu jáná haleo táháke
Jata jáni tata jáni ne

যাকে না জেনেই ডেকেছি,
সে যে স্বপ্নে এসেছিলো।
রঙীন মেঘের রামধনু রঙে
তাঁকে গোপনে দেখেছি।

রুনু-ঝুনুঝুনু নূপুরের ধ্বনিতে
হৃদয় ভরে' এক মুগ্ধ মননে উঠেছিল।
তখন বুঝেছিলাম যাকে আমি দেখিনি
সে তো আমার নয়নেই ছিলো।

তাঁকে সবকিছু জানা হয়ে গেলেও
যত জানি ততই অজানা থেকে যায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৫৭ না চিনিয়াই যাহাকে ডেকেছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৫৬ এগিয়ে চলো এগিয়ে চলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৫৭ না চিনিয়াই যাহাকে ডেকেছি


উত্তরসূরী
গান ০১৫৮ তুমি সবার মনে আছো