বিষয়বস্তুতে চলুন

গান ০১৯১ তুমি পুষ্পেতে মধু এনেছো

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪৮, ২ আগস্ট ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (গানের কথা: বাংলা)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

"তুমি পুষ্পেতে মধু এনেছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৯১ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১১ জানুয়ারী ১৯৮৩ তারিখে ভারতের রাঁচির মধুমঞ্জুষা ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি পুষ্পেতে মধু এনেছো
তুমি সঙ্গীতে সুর দিয়েছো
(তুমি) আলোর সাগর উত্তাল করে'
বিশ্বকে দোলা দিয়েছো

(তুমি) জ্যোৎস্নায় ভরা নীরব নিশীথে
চেতনার গান গেয়েছো
(তুমি) অন্ধকারের গহ্বর মাঝে
জাগরণ এনে দিয়েছো

তুমি সবখানে আছো সব কালে আছো
সব কালে ছিলে থাকিবে
সকল মনের মর্মে বসিয়া
অসীমের গান গাইবে
(তুমি) সকল চাওয়ার সকল পাওয়ার
ঊর্ধ্বলোকেতে এনেছো

Tumi puśpete madhu enecho
Tumi sauṋgiite sur diyecho
(Tumi) Álor ságar uttál kare
Vishvake dolá diyecho

(Tumi) Jyotsnáy bhará niirava nishiithe
Cetanár gán geyecho
(Tumi) Andhakárer gahvar májhe
Jágarań ene diyecho

Tumi sabkháne ácho sab kále ácho
Sab kále chile thákibe
Sakal maner marme basiyá
Asiimer gán gáibe
(Tumi) Sakal cáoyár sakal páoyár
Úrddhvalokete enecho

তুমি ফুলে মধু এনেছো,
তুমি সঙ্গীতে সুর দিয়েছো।
তুমি আলোর সাগরকে উত্তাল করে'
সারা বিশ্বে দোলা দিয়েছো।

জ্যোৎস্নায় ভরা নীরব রাতে
তুমি চেতনার গান গেয়েছো।
অন্ধকারের গভীর গহ্বরে
তুমি জাগরণ এনে দিয়েছো।

তুমি সবখানে আছো, সবকালে আছো;
সব সময়ে ছিলে এবং থাকবে।
তুমি সকল মনের গভীরে বসে'
অসীমের গান গাইবে।
তুমি সকল চাওয়া এবং পাওয়ার
ঊর্ধ্বে সব কিছু এনেছো।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৯১ তুমি পুষ্পেতে মধু এনেছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৯০ চম্পক বনে হারায়ে ফেলেছি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৯১ তুমি পুষ্পেতে মধু এনেছো


উত্তরসূরী
গান ০১৯২ মানস মন্দিরে এসো প্রভু কৃপা করে