বিষয়বস্তুতে চলুন

গান ০১৬৩ মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৫৫, ১১ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ১৬৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ ডিসেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন। এই গানটি পাঁচটি বাধ্যতামূলক গানের মধ্যে পঞ্চম গান যা সকল আনন্দ মার্গীদের শিখতে হয়।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না
না না না নাবতে দোব না
ধ্যানের আলোয় বসিয়ে দোব
করবো নোতুন ধরা রচনা

ভূলোক দ্যুলোক আমারই আশে
চেয়ে' আছে রুদ্ধ আবেশে
তাদের আশা পূর্ণ করে'
বহাবো প্রাণের ঝরণা

অশ্রু মুছে' আনাবো হাসি
কান্না সরে' বাজবে গো বাঁশী
মাটির 'পরে আসবে সুদিন
ক্লেশ-যাতনা কারও রবে না

Manke kona chot́a kájei nábte dobo ná
Ná ná ná nábte dobo ná
Dhyáner áloy basiye dobo
Karbo notun dhará racaná

Bhúlok dyulok ámári áshe
Ceye áche ruddha áveshe
Táder áshá púrńa kare
Bahábo práńer jharańá

Ashru muche ánábo hási
Kánná sare bájbe go báṋshii
Mát́ir pare ásbe sudin
Klesh játaná káro rave ná

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৬৩ মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না এইখানে শুণুন
পূর্বসূরী
গান ১৬২ কিছু কয়ে যাও কিছু শুণে যাও
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ১৬৩ মনকে কোন ছোট কাজেই নাবতে দোব না


উত্তরসূরী
গান ১৬৪ কে নিবি আয় আয় ছুটে আয়