বিষয়বস্তুতে চলুন

গান ০১৮৩ গানের জগৎ কাছে পেয়েছি

Sarkarverse থেকে
T12 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০৫, ২০ এপ্রিল ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (First draft)

"গানের জগৎ কাছে পেয়েছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৮৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ৬ জানুয়ারী ১৯৮৩ তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধুকর্ণিকা ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

গানের জগৎ কাছে পেয়েছি
পুরোনো জীবন ভুলে' গিয়েছি
তোমাকে পেয়েছি সব পেয়েছি
সব ছেলেখেলা ছেড়ে' দিয়েছি

পতঙ্গ ধায় প্রদীপের দিকে
জানেনা সে ছোটে মরণের মুখে
চেতনকে ভুলে' জড় নিয়ে থাকা
মরণ যে তাহা বুঝে' নিয়েছি

ছুটিয়া চলিব তোমার পানেতে
মাতিয়া থাকিব তোমারই গানেতে
সকল চাওয়ার সকল পাওয়ার
শেষ কথা তুমি সার জেনেছি

Gáner jagat káche peyechi
Purono jiivan bhule giyechi
Tomáke peyechi sab peyechi
Sab chelekhelá cheŕe diyechi

Patauṋga dháy pradiipera dike
Jánená se chot́e marańer mukhe
Cetanke bhule jaŕ niye tháká
Marań je táhá bujhe niyechi

Chut́iyá calibo tomára pánete
Mátiyá thákibo tomári gánete
Sakal cáoyár sakal páoyár
Sheś kathá tumi sár jenechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৮৩ গানের জগৎ কাছে পেয়েছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৮২ সবার চিত্ত আজ একই সুরে উদ্গীত
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০১৮৩ গানের জগৎ কাছে পেয়েছি


উত্তরসূরী
গান ০১৮৪ রুনু ঝুনু ঝুনু রবে প্রাণভরা সৌরভে