বিষয়বস্তুতে চলুন

গান ০১৪৪ এসো ধীরে ধীরে চরণ ফেলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sarkarverse থেকে
 
৭২ নং লাইন: ৭২ নং লাইন:
|
|
<poem>
<poem>
এসো ধীরে ধীরে পা ফেলে'  
এসো ধীরে ধীরে চরণ ফেলে'  
আমার মনের গভীরে।  
আমার মনের গভীরে।  
আমি আমার হৃদয়ের অর্গল খুলে' দিয়েছি
আমি আমার হৃদয়ের অর্গল খুলে' দিয়েছি
৯১ নং লাইন: ৯১ নং লাইন:
দিক্‌ দিগন্ত জুড়ে তুমি আছো।  
দিক্‌ দিগন্ত জুড়ে তুমি আছো।  
তুমি আছো দখিনা পবনে।
তুমি আছো দখিনা পবনে।
তুমি আমার প্রাণের প্রদীপে, হৃদয়ের গভীরে আছো,
আমার সবকিছু তুমি ভরিয়ে
ভরিয়ে আছো গো।
সবকিছু আমার ভরিয়ে আছো গো।
এসো ধীরে ধীরে চরণ ফেলে'
আমার মনের গভীরে।
এসো ধীরে ধীরে চরণ ফেলে'।
</poem>
</poem>
|}
|}

১৫:৫২, ১৩ এপ্রিল ২০২৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

"এসো ধীরে ধীরে চরণ ফেলে'" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৪৪ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২৭ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো ধীরে ধীরে চরণ ফেলে'
মোর মনের গভীরে
(আমি) অর্গলগুলি দিয়েছি খুলে'
স্বাগত জানাতে প্রাণ ভরে'

বেলা বহে' যায় বিহগ ব্যথায়
সন্ধ্যা ঘনায় মধুর মায়ায়
সন্ধ্যা দীপটি নিয়ে' এসো ভিতরে
চারিদিক আলোকিত করে'

তব প্রাণের দোলায় প্রাণ মোর দুলে' যায়
তব সুরের মায়ায় মন মোর মেতে' যায়
মাতিয়া যায় গো
সুরের মায়ায় মন মাতিয়া যায় গো
মাতিয়া যায় গো

আছো দখিনা পবনে মধুর স্বপনে
দিক্‌দিগন্ত ঘেরিয়া
আছো দখিনা পবনে

আছো প্রাণের প্রদীপে হৃদয়ের নীপে
সব কিছু মোর ভরিয়া
ভরিয়া আছো গো
সব কিছু আমার ভরিয়া আছো গো

এসো ধীরে ধীরে চরণ ফেলে'
মোর হিয়ার মাঝারে
এসো ধীরে ধীরে চরণ ফেলে'

Eso dhiire dhiire carańa phele
Mor manera gabhiire
(Ámi) Argalguli diyechi khule
Svágata jánáte práń bhare

Belá bahe jáy vihaga vyatháy
Sandhyá ghanáy madhura máyáy
Sandhyá diipt́i niye eso bhitare
Cáridik álokita kare

Tava práńera doláy práń mor dule jáy
Tava surera máyáy man mor mete jáy
Mátiyá jáy go
Surera máyáy man mátiyá jáy go
Mátiyá jáy go

Ácho dakhiná pavane madhura svapane
Dikdiganta gheriyá
Ácho dakhiná pavane

Ácho práńera pradiipe hrdayera niipe
Sab kichu mor bhariyá
Bhariyá acho go
Sab kichu ámár bhariyá ácho go

Eso dhiire dhiire carańa phele
Mor hiyára májháre
Eso dhiire dhiire carańa phele

এসো ধীরে ধীরে চরণ ফেলে'
আমার মনের গভীরে।
আমি আমার হৃদয়ের অর্গল খুলে' দিয়েছি
তোমাকে প্রাণ ভরে' স্বাগত জানানোর জন্য।

বেলা বয়ে যায়, পাখির কলতানে বিষাদের সুর।
মধুর মায়ায় সন্ধ্যা ঘনিয়ে আসে।
তুমি সন্ধ্যার প্রদীপটি নিয়ে ভেতরে এসো
চারপাশ আলোকিত করে' তোলো।

তোমার প্রাণের দোলায় আমার প্রাণ দুলে' ওঠে।
তোমার সুরের মায়ায় আমার মন মেতে' যায়,
মেতে' যায় গো
সুরের মায়ায় আমার মন মেতে' যায় গো,
মেতে' যায় গো।

তুমি দখিনা পবনে মধুর স্বপ্নে
দিক্‌ দিগন্ত জুড়ে তুমি আছো।
তুমি আছো দখিনা পবনে।

তুমি আমার প্রাণের প্রদীপে, হৃদয়ের গভীরে আছো,
আমার সবকিছু তুমি ভরিয়ে
ভরিয়ে আছো গো।
সবকিছু আমার ভরিয়ে আছো গো।

এসো ধীরে ধীরে চরণ ফেলে'
আমার মনের গভীরে।
এসো ধীরে ধীরে চরণ ফেলে'।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৪৪ এসো ধীরে ধীরে চরণ ফেলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৪৩ আহা কী শুণিলাম
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৪৪ এসো ধীরে ধীরে চরণ ফেলে


উত্তরসূরী
গান ০১৪৫ দূর নীলাকাশে দখিনা বাতাসে