বিষয়বস্তুতে চলুন

গান ০১৩০ সোণালী ভোর জীবনে মোর

Sarkarverse থেকে
(সোণালী ভোর জীবনে মোর থেকে পুনর্নির্দেশিত)

"সোণালী ভোর জীবনে মোর" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩০ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সোণালী ভোর জীবনে মোর
আবার কি রে আসছে ফিরে'
শত ব্যথার শত বেদনার
শত লাঞ্ছনার আঁধার চিরে'

কত প্রদোষ কত প্রভাত
কত শরৎ বসন্ত রাত
কত আশা কত ভরসা
ভেসে' গেছে অশ্রুনীরে

পূর্বাকাশে অরুণ হাসে
বাতাস ভাসে ফুলসুবাসে
নব বর্ষে নব হর্ষে
ব্যথার স্মৃতি যায় যে সরে

Sonálii bhor jiivane mor
Ábár ki re ásche phire
Shata vyathár shata vedanár
Shata láiṋchanár áṋdhár cire

Kata pradoś kata prabhát
Kata sharat vasanta rát
Kata áshá kata bharasá
Bhese geche ashruniire

Púrvákáshe aruń háse
Vátás bháse phulasuváse
Nava varse nava harśe
Vyathár smrti jáy je sare

আমার জীবনে আবার কি
সেই সোণালী ভোর ফিরে আসছে?
শত ব্যথা, শত বেদনা,
শত লাঞ্ছনার অন্ধকার চিরে'?

কত সন্ধ্যা, কত প্রভাত,
কত শরৎ, বসন্তের রাত,
কত আশা, কত ভরসা
অশ্রুজলে ভেসে' গেছে।

পূর্বাকাশে সূর্য হাসে',
বাতাস ফুলের সুবাসে ভরে ওঠে'।
নোতুন বছরে নোতুন আনন্দে
ব্যথার স্মৃতি ধীরে ধীরে সরে' যায়।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩০ সোণালী ভোর জীবনে মোর এইখানে শুণুন
  • Listen to the song গান ০১৩০ সোণালী ভোর জীবনে মোর sung by কবিতা কৃষ্ণমূর্তি on Sarkarverse


পূর্বসূরী
গান ০১২৯ সুরের ধারা এগিয়ে চলে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩০ সোণালী ভোর জীবনে মোর


উত্তরসূরী
গান ০১৩১ নব বর্ষ এলো আজি