বিষয়বস্তুতে চলুন

গান ০১২৮ বৎসর নব বৎসর তুমি

Sarkarverse থেকে
(বৎসর নব বৎসর তুমি থেকে পুনর্নির্দেশিত)

"বৎসর নব বৎসর তুমি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১২৮ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ১৯ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

বৎসর নব বৎসর তুমি
কল্যাণ এনো চারিদিকে (তুমি)
নূতন ভোরের হাতছানিতে
নূতন ঊষার নবালোকে

বৃক্ষ-লতারা সবুজে ভরুক
বন্য পশুরা নিরাপদ হোক
পাখীরা কণ্ঠে অমিয় ভরিয়া
উড়িয়া বেড়াক দিকে দিকে

মানুষে মানুষে ভেদ দূর হোক
বুদ্ধির অপচয় রোধ হোক
শক্তির সর্বনাশা প্রতাপ
সংযত হোক সব দিকে

Vatsar nava vatsar tumi
Kalyáń eno cáridike (tumi)
Nútan bhorer hátchánite
Nútan úśár naváloke

Vrkśa latárá sabuje bharuk
Vanya pashurá nirápad hok
Pákhiirá kańt́he amiya bhariyá
Uŕiyá beŕák dike dike

Mánuśe mánuśe bhed dúr hok
Buddhir apacay rodh hok
Shaktir sarvanáshá pratáp
Saḿjata hok sab dike

হে নোতুন বছর,
তুমি চারিদিকে কল্যাণ এনো।
নোতুন ভোরের হাতছানিতে,
নোতুন ঊষার নোতুন আলোতে।

গাছপালা সবুজে ভরে উঠুক,
বন্য পশুরা নিরাপদে হো্ক।
পাখীরা কণ্ঠে অমৃত ভরে'
দিকে দিকে উড়ে' বেড়াক।

মানুষের মধ্যেকার ভেদাভেদ দূর হোক,
বুদ্ধির অপচয় বন্ধ হোক,
শক্তির সর্বনাশা দাপট
সব দিকে সংযত হোক।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১২৮ বৎসর নব বৎসর তুমি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১২৭ এক নূতনের সুর আজি বাজলো বাজলো
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১২৮ বৎসর নব বৎসর তুমি


উত্তরসূরী
গান ০১২৯ সুরের ধারা এগিয়ে চলে