বিষয়বস্তুতে চলুন

গান ০১৩৩ তব শুভ জন্মদিনে

Sarkarverse থেকে
(তব শুভ জন্মদিনে থেকে পুনর্নির্দেশিত)

"তব শুভ জন্মদিনে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০১৩৩ সংখ্যক গান। গানটি প্রভাত রঞ্জন সরকার ২০ নভেম্বর ১৯৮২ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থান কালে প্রদান করেছিলেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তব শুভ জন্মদিনে
প্রভাতের আলো নব রূপে আসে
নব ভাবে হাসে ক্ষণে ক্ষণে

আজ আকাশে বাতাসে সুধা উপচিয়া যায়
খুশির জোয়ারে উদ্বেল হিয়া
কোথায় ভাসিয়া যায়
আজ পাওয়ার আনন্দে মোহন ছন্দে
মধু স্মৃতি পড়ে মনে

আজ নীলাকাশে স্নিগ্ধ বাতাসে
পাখীরা গাইয়া যায়
গাছের মুকুলে হাসিমাখা ফুলে
মধু ধারা বহে' যায়
আজ সকলের কাছে সকলের মাঝে
তোমারে পেয়েছি প্রাণে প্রাণে

Tava shubha janmadine
Prabháter álo nava rúpe áse
Nava bháve háse kśańe kśańe

Áj ákáshe vátáse sudhá upaciyá jáy
Khushir joyáre udvel hiyá
Kotháy bhásiyá jáy
Áj páoyár ánande mohana chande
Madhu smrti paŕe mane

Áj niilákáshe snigdha vátáse
Pákhiirá gáiyá jáy
Gácher mukule hásimákhá phule
Madhu dhárá bahe jáy
Áj sakaler káche sakaler májhe
Tomáre peyechi práńe práńe

তোমার শুভ জন্মদিনে,
প্রভাতের আলো নোতুন রূপে আসে,
প্রতি ক্ষণে নতুন ভাবনায় হাসে।

আজ আকাশ আর বাতাসে অমৃত উপচে পড়ছে,
খুশির জোয়ারে মন উদ্বেল হয়ে'
কোথায় ভেসে' যাচ্ছে।
আজ পাওয়ার আনন্দে, মনোহর ছন্দে
মধুর স্মৃতি মনে পড়ছে।

আজ নীল আকাশে, স্নিগ্ধ বাতাসে
পাখীরা গান গাইছে।
গাছের মুকুলে, হাসিমাখা ফুলে
মধুর ধারা বয়ে' যাচ্ছে।
আজ সকলের কাছে, সকলের মাঝে
তোমাকে প্রাণে প্রাণে পেয়েছি।

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০১৩৩ তব শুভ জন্মদিনে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০১৩২ জন্মতিথিতে নূতনের স্রোতে
প্রভাত সঙ্গীত
১৯৮২
সঙ্গে: গান ০১৩৩ তব শুভ জন্মদিনে


উত্তরসূরী
গান ০১৩৪ জনম লগনে