বিষয়বস্তুতে চলুন

গান ০৪০৯ গান গেয়ে যাই তোমারে তুষিতে

Sarkarverse থেকে

"গান গেয়ে যাই তোমারে তুষিতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

গান গেয়ে যাই তোমারে তুষিতে
দগ্ধ হিয়ায় জুড়াইয়া নিতে
যাহা ছিলো কাছে আজ চলে গেছে
সেই শেলাঘাত ভুলিয়া যাইতে
গান গেয়ে যাই তোমারে তুষিতে

যাহা ছিলো মোর নিয়েছে কালচোর
হারানোরই ব্যথা আজ পাশরিতে
সঙ্গীতের সুরে নয়নের নীরে
যে ক্ষত ছিলো ভরে তাহাকে মুছিতে

আমার শিরতাজ খসে গেছে আজ
ছেড়েছি সব সাজ বেদনা বহিতে

Gán geye jái tomáre tuśite
Dagdha hiyáy juŕáiyá nite
Jáhá chilo káche áj cale geche
Sei shelághát bhúliyá jáite
Gán geye jái tomáre tuśite

Jáhá chilo mor niyeche kálacor
Háránori vyathá áj pásharite
Sauṋgiiter sure nayanera niire
Je kśat chilo bhare táháke muchite

Ámár shiratáj khase geche áj
Cheŕechi saba sáj vedaná vahite

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০৯ গান গেয়ে যাই তোমারে তুষিতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৪০৮ তোমারে পেয়েছি জীবনেরই প্রাতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০৯ গান গেয়ে যাই তোমারে তুষিতে


উত্তরসূরী
গান ০৪১০ ওগো সামনে চলা পথিক