বিষয়বস্তুতে চলুন

গান ০৪০০ সেই স্বপ্নের দেশে সে নীলসায়রে

Sarkarverse থেকে

"সেই স্বপ্নের দেশে সে নীলসায়রে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৪০০ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

(সেই) স্বপ্নের দেশে সে নীলসায়রে 
আবার ফুটেছে স্বর্ণকমল
মধুর হাসিতে মায়াময় চিতে 
স্পন্দিত হলো নীলোদধি জল

রাকার আলোতে তারই সুবাসেতে
হাওয়া ভেসে চলে কোন অজানাতে
মনের রন্ধ্রে সেই সুরভিতে
হারানো হিয়ার সন্ধান দিতে
পরী উড়ে যায় চক্রধারায়
লীলা লালসায় নিতে শতদল

কুমার পক্ষীরাজে বসেছিলো
পরী ফুল নিতে উড়ে চলে এলো
পরী উড়ে চলে কুমারও যে চলে
উড়ে উড়ে পরী হলো যে বিকল

ধরা পড়ে পরী ভয়ে কাঁপিতেছে
থরথর পাখা ক্ষমা চাহিতেছে
এ পাপের কোন ক্ষমা নাহি আছে
কুমার কহিছে দৃঢ় অবিচল

দেবতার পূজা চুরিতে হবে না
সৎ কর্মেতে সৎপথে চলো

(Sei) Svapnera deshe se niilsáyare
Ábár phut́eche svarńakamala
Madhura hásite máyámaya cite
Spandita halo niilodadhi jala

Rákára álote tári suvásete
Haoyá bhese cale kon ajánáte
Manera randhre sei surabhite
Háráno hiyár sandhán dite
Parii uŕe jáy cakradháráy
Liilá lálasáy nite shatadal

Kumár pakśiiráje basechilo
Parii phul nite uŕe cale elo
Parii uŕe cale kumáro je cale
Uŕe uŕe parii halo je vikala

Dhará paŕe parii bhaye káṋpiteche
Tharathara pákhá kśamá cáhiteche
E páper kona kśamá náhi áche
Kumár kahiche drŕha avicala

Devatára pújá curite habe ná
Sat karmete satpathe calo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৪০০ সেই স্বপ্নের দেশে সে নীলসায়রে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৯ সাধুতা সরলতা তেজস্বিতা গুণে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৪০০ সেই স্বপ্নের দেশে সে নীলসায়রে


উত্তরসূরী
গান ০৪০১ নাচের তালে ছন্দে গানে