বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯৯ সাধুতা সরলতা তেজস্বিতা গুণে

Sarkarverse থেকে

"সাধুতা সরলতা তেজস্বিতা গুণে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সাধুতা সরলতা তেজস্বিতা গুণে 
সামান্য লোকও অসাধারণ হয়
রাজার ছোট ছেলে এ গুণে গুণী ছিলো
পরী ধরিবারে সে এগিয়ে যায়

নীল সরোবরে
নীল সরোবরে কমলকুঞ্জে 
অতন্দ্র প্রহরা বসালো সে
অনিদ্র রাতে প্রতি প্রহরেতে 
ফুলের নিশানাতে তাকিয়ে ছিলো সে
নীল সরোবরে
নিশীথের শেষে ভয়ে ভয়ে এসে 
ফুল নিয়ে উড়ে পরী পালায়

পক্ষীরাজ চাই পরী ধরিতে গেলে
কুমার সেই খোঁজে ত্রিলোক চষে ফেলে
অবশেষে এক দানবের দেশে
ঘোড়ার খোঁজ পেয়ে হাজির হলো সে
সবার ভালবাসা নিজের শুভ আশা
শুভ চেতনায় ঘোড়া সে হাতে পায়

অসাধু দানব মানিল মানব
শক্তিতে রণে কখনো খাটো নয়

Sádhutá saralatá tejasvitá guńe
Sámánya loko asádhárań hay
Rájár chot́a chele e guńe guńii chilo
Parii dhariváre se egiye jáy

Niil sarovare
Niil sarovare kamalakuiṋje
Atandra prahará basálo se
Anidra ráte prati praharete
Phuler nishánáte tákiye chilo se
Niil sarovare
Nishiithera sheśe bhaye bhaye ese
Phul niye uŕe parii páláy

Pakśiiráj cái parii dharite gele
Kumár sei khoṋje trilok caśe phele
Avasheśe ek dánavera deshe
Ghoŕár khoṋj peye hájir halo se
Sabár bhálabásá nijer shubha áshá
Shubha cetanáy ghoŕá se háte páy

Asádhu dánav mánilo mánav
Shaktite rańe kakhano khát́o nay

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৯ সাধুতা সরলতা তেজস্বিতা গুণে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৮ নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৯ সাধুতা সরলতা তেজস্বিতা গুণে


উত্তরসূরী
গান ০৪০০ সেই স্বপ্নের দেশে সে নীলসায়রে