বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯৮ নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য

Sarkarverse থেকে

"নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য
দীর্ঘসূত্রতা ভয় এ দোষে ছয়
মহান ব্যক্তিও অধঃপাতে যায়
অধমের কথা বলারই নয়

পরীর নিকটে রণে হারার পরে
রাজকুমারেরা গেলো তেপান্তরে
পক্ষইরাজ ঘোড়া জোটাবার তরে
না হলে পরী ধরা বিষম দায়

রাজকীয় রোয়াবেতে তারা মেতে
মানুষে মানুষ মানে নি কোন মতে
কারো ভালবাসা পেলো না তাহারা
দেমাকেরই দাপে বোধ হারায়

বুদ্ধি হারিয়ে রণে হেরে গিয়ে
দানবের পাশে বন্দী হয়
তারা অন্ধ কারাগারে কাল কাটায়

Nidrá tandrá krodh álasya
Diirghasútratá bhay e dośe chay
Mahán vyaktio adhahpáte jáy
Adhamera kathá balári nay

Pariir nikat́e rańe hárár pare
Rájkumárerá gelo tepántare
Pakśiráj ghoŕá jot́ávára tare
Ná hale parii dhará viśama dáy

Rájakiiya royávete tárá mete
Mánuśe mánuś máne ni kona mate
Káro bhálabásá pelo ná táhárá
Demákeri dápe bodh háráy

Buddhi háriye rańe here giye
Dánavera páshe bandii hay
Tárá andha kárágáre kál kát́áy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৮ নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৭ দর্পহারী প্রভু দর্প না সহে কভু
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৮ নিদ্রা তন্দ্রা ক্রোধ আলস্য


উত্তরসূরী
গান ০৩৯৯ সাধুতা সরলতা তেজস্বিতা গুণে