বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯৬ রঙীন পরী আজ চলেছে কোথায়

Sarkarverse থেকে

"রঙীন পরী আজ চলেছে কোথায়" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৪ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রঙীন পরী আজ চলেছে কোথায়
সোণার কমল বুকে নিয়ে সে উড়িছে
নীলাকাশে বহু দূরে যায়

হাওয়ার স্তরেরা হালকা হয়ে যাইতেছে
মেঘের রাজ্য ক্রমশঃ লঘু হইতেছে
পরী উড়িতেছে উড়িতেছে
দ্রুত বেগে আরো বেগে ধায়

পরীরাজ্যের সীমানা এসে পড়েছে
তারারা আরো বেশী ঝলমল করিতেছে
চাঁদ আরো বেশী হাসিতেছে
এ ফুল পরী দেবে তার দেবতায়

Rauṋiin parii áj caleche kotháy
Sońár kamal buke niye se uŕiche
Niilákáshe bahu dúre jáy

Haoyár starerá halká haye jáiteche
Megher rájya kramashah laghu haiteche
Parii uŕiteche uŕiteche
Druta vege áro vege dháy

Pariirájyer siimáná ese paŕeche
Tárárá áro beshii jhalamal kariteche
Cáṋd áro beshii hásiteche
E phul parii debe tár devatáy

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯৬ রঙীন পরী আজ চলেছে কোথায় এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯৫ নীলসায়রে সোণার কমল
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯৬ রঙীন পরী আজ চলেছে কোথায়


উত্তরসূরী
গান ০৩৯৭ দর্পহারী প্রভু দর্প না সহে কভু