বিষয়বস্তুতে চলুন

গান ০৩৯২ মনের ময়ূর মেলেছে যে পাখা

Sarkarverse থেকে

"মনের ময়ূর মেলেছে যে পাখা" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৯২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২ এপ্রিল ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

মনের ময়ূর মেলেছে যে পাখা
কৃষ্ণ মেঘে দেখে চাঁদেরই পাশে
প্রাণের তন্ত্রী উঠেছে বেজে
গানের মদির উচ্ছ্বাসে

হারিয়ে যাওয়া হিয়া ফিরিয়া এসেছে
হারানো সুরগুলি জাগিয়া উঠেছে
মন মাতানো প্রাণ ভোলানো
স্পন্দন এলো নীল আকাশে

হারানো ছন্দে তনু মন নাচিতেছে
হারিয়ে যাওয়া ভাবে উদ্বেল হয়েছে
প্রাণের পসরা উজাড় হয়েছে
মধু বয়ু বহে ফুলসুবাসে

Manera mayúr meleche je pákhá
Krśńa meghe dekhe cáṋderi páshe
Práńera tantrii ut́heche beje
Gáner madir ucchváse

Háriye jáoyá hiyá phiriyá eseche
Háráno surguli jágiyá ut́heche
Man mátáno práń bholáno
Spandan elo niil ákáshe

Háráno chande tanu man náciteche
Háriye jáoyá bháve udvela hayeche
Práńera pasará ujáŕ hayeche
Madhu váyu bahe phulasuváse

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৯২ মনের ময়ূর মেলেছে যে পাখা এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৯১ চোখের জলে ভিজিয়া গিয়াছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৯২ মনের ময়ূর মেলেছে যে পাখা


উত্তরসূরী
গান ০৩৯৩ কমলকুসুমসম কোমল তুমি গো