বিষয়বস্তুতে চলুন

গান ০৩৮২ এসো কাছে এসো কাছে

Sarkarverse থেকে

"এসো কাছে এসো কাছে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৮২ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৬ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুকোরক ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

এসো কাছে এসো কাছে 
দূরের বন্ধু এসো কাছে
মনের কমল তোমারই লাগিয়া 
পরাগে ভরিয়া আছে

পঙ্কিল সরোবরে 
ফোটায়ে রেখেছি অমল কমল 
রাতুল চরণ তরে
এসো কাছে এসো কাছে 
আমার কমল তোমারই লাগিয়া
সুবাসে ভরিয়া আছে

হিমেল হাওয়ার মাঝে 
ফোটায়ে রেখেছি ধবল কমল 
ময়ূখমালার সাজে
এসো কাছে এসো কাছে 
আমার কমল তোমারই লাগিয়া
মধুতে ভরিয়া আছে

Eso káche eso káche
Dúrer bandhu eso káche
Maner kamal tomári lágiyá
Paráge bhariyá áche

Pauṋkil sarovare
Phot́áye rekhechi amala kamala
Rátula carańa tare
Eso káche eso káche
Ámár kamal tomári lágiyá
Suváse bhariyá áche

Himel háoyár májhe
Phot́áye rekhechi dhavala kamala
Mayúkhamálár sáje
Eso káche eso káche
Ámár kamal tomári lágiyá
Madhute bhariyá áche

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৮২ এসো কাছে এসো কাছে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৮১ তুমি এসেছো না বলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৮২ এসো কাছে এসো কাছে


উত্তরসূরী
গান ০৩৮৩ আজকে তোমার সঙ্গে সবার