বিষয়বস্তুতে চলুন

গান ০৩৭৩ জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে

Sarkarverse থেকে

"জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৭৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে
বিজলির ঝলকানি কোটি কোটি মণি
সবাকার দ্যুতি নিয়ে হিয়া মাঝে হাসিলে

ফুলের সুবাসে ভরে দিলে বসুন্ধরা
সুমধুর সঙ্গীতে করিলে আত্মহারা
মমতার মধু ঢেলে সব ক্লেশ ভুলালে

ঝরনাধারা সম প্রাণকে নাচিয়ে দিলে
বর্ণনাতীত রূপে মনকে মাতিয়ে দিলে
দেখা নেই শোণা নেই তবু ভালবাসিলে

প্রচণ্ড শক্তিতে অমানিশা নাশিলে

ভুবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে

Jiivanke dolá diye ke go tumi áj ele
Bijalir jhalkáni kot́i kot́i mańi
Sabákár dyuti niye hiyá májhe hásile

Phuler suváse bhare dile vasundhará
Sumadhur sauṋgiite karile átmahárá
Mamatár madhu d́hele sab klesh bhulále

Jharanádhárá sama práńke náciye dile
Varńanátiita rúpe manke mátiye dile
Dekhá nei shońá nei tabu bhálabásile

Pracand́a shaktite amánishá náshile

Bhuvanke dolá diye ke go tumi áj ele

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৭৩ জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৭২ তোমা লাগি কত মোর মনে ব্যথা
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৭৩ জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে


উত্তরসূরী
গান ০৩৭৪ তোমার কাছে চাই না কিছু