বিষয়বস্তুতে চলুন

গান ০৩৬৬ স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো

Sarkarverse থেকে

"স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৬৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২১ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো
মূক মুখে তাই ভাষা ফুটলো
আলোকের হাতছানি প্রাণে এসে লাগলো
জড়তার অমানিশা কাটলো গো কাটলো

(আজ) সবে মিলে আলোকের পথ ধরে চলো যাই
পিছনে তাকাবার অবকাশ নাই নাই

পূর্বাকাশে নব রাঙা রবি জাগলো
আলোকের ঝলকানি ফুলেদের ফোটালো
চেতনার সম্পাত মনে এসে লাগলো
তন্দ্রার মোহঘোর শূন্যে মিলালো

Stabdha mánavatá jágalo go jágalo
Múk mukhe tái bháśá phut́alo
Áloker hátcháni práńe ese lágalo
Jaŕatár amánishá kát́alo go kát́alo

(Áj) Sabe mile áloker path dhare calo jái
Pichane tákávár avakásh nái nái

Púrvákáshe nava ráuṋá ravi jágalo
Áloker jhalakáni phuleder phot́álo
Cetanár sampát mane ese lágalo
Tandrár mohaghor shúnye milálo

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৬৬ স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৬৫ অরূপ দেবতা রূপের দেউলে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৬৬ স্তব্ধ মানবতা জাগলো গো জাগলো


উত্তরসূরী
গান ০৩৬৭ শরৎ সাঁঝেতে তুমি এলে