গান ০৩৩৮ রঙবেরঙে সবারে সাজায়েছো

"রঙবেরঙে সবারে সাজায়েছো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩৩৮ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ১৪ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রঙবেরঙে সবারে সাজায়েছো
তোমার মনমত সাজ য়ে দিয়েছো

ভোরের আলোতে দিয়েছো রাঙা রঙ
দূর মহাকাশে নীলিমা অনুক্ষণ
তরুলতাকে দিয়েছো শ্যামলিমা
সবুজ শোভায় মন ভরিয়াছো

মানব মানসে দিয়েছো মধুরিমা
স্নেহ ভালবাসা ত্যাগের মহিমা
রঙের তুলিটিকে টেনে দিতে গিয়ে
দেবতারই কাছে মানবে নিয়ে গেছো

Rauṋberauṋe sabáre sájáyecho
Tomár manamata sáj ye diyecho

Bhorer álote diyecho ráuṋá rauṋ
Dúr mahákáshe niilimá anukśań
Tarulatáke diyecho shyámalimá
Sabuj shobháy man bhariyácho

Mánava mánase diyecho madhurimá
Sneha bhálabásá tyágera mahimá
Rauṋer tulit́ike t́ene dite giye
Devatári káche mánave niye gecho

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩৩৮ রঙবেরঙে সবারে সাজায়েছো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩৩৭ আলোকের পথ ছাড়িবো না আমি
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩৩৮ রঙবেরঙে সবারে সাজায়েছো


উত্তরসূরী
গান ০৩৩৯ উদাসী হিয়াতে কাজলা রাতে