বিষয়বস্তুতে চলুন

গান ০৩১৭ রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে

Sarkarverse থেকে

"রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১৭ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৮ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে
দিন গুণে কাল গুণে ফাল্গুনে 
ফুলেরই মাঝে এলে ফুলেরই মাঝে

বরণ করিতে চাই প্রাণ ভরে তোমারে 
স্মরণে মননে প্রতিটি প্রহরে
আসিয়াছো যদি থাকো নিরবধি 
হিয়া উপচিয়া মোহন সাজে

নৃত্যের তালে তালে আনন্দে উত্তালে
কোন মায়া বলে তুমি সবাইকে মাতালে
সবার গর্ব তুমি সবার মর্ম তুমি
তোমার দোলা পেয়ে সকলে নাচে
আজ সকলে নাচে

Runujhunu runujhunu núpura báje
Din guńe kál guńe phálgune
Phuleri májhe ele phuleri májhe

Varań karite cái práń bhare tomáre
Smarańe manane pratit́i prahare
Ásiyácho jadi tháko niravadhi
Hiyá upaciyá mohana sáje

Nrtyera tále tále ánande uttále
Kon máyá bale tumi sabáike mátále
Sabár garva tumi sabár marma tumi
Tomár dolá peye sakale náce
Áji sakale náce

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১৭ রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৬ তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১৭ রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে


উত্তরসূরী
গান ০৩১৮ রঙীন স্বপন মনের মতন