বিষয়বস্তুতে চলুন

গান ০৩১৫ কোন অলকার দোলা এসে লাগলো

Sarkarverse থেকে

"কোন অলকার দোলা এসে লাগলো" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩১৫ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৭ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

কোন অলকার দোলা এসে লাগলো 
মোর আধফোটা মনকুসুমে
সে দোলায় হিয়া হলো উচ্ছল ছলছল 
যাহা ছিলো অচেতন ঘুমে

লাজেতে ফুটিতে আমি পারি নিকো এত দিন
আজ লুকোনো মধুর মধু নিয়ে নিলো সে অচিন
আজ ছুটে চলি রাতে দিনে সদাই তাহার পানে
লাজে ভয়ে নাহি থেমে

কুঁড়ির পাপড়িগুলি মায়াজালে বাঁধা ছিলো
দোলার পরশ পেয়ে সে জাল য়ে সরে গেলো
(নিয়ে) বুক ভরা ভালবাসা মুখ ভরা মধু ভাষা
বরণ করেছি তারে মনোভূমে

Kon alakár dolá ese lágalo
Mor ádhphot́á manakusume
Se doláy hiyá halo ucchala chalachal
Jáhá chilo acetan ghúme

Lájete phut́ite ámi pári niko eta din
Áj lukono madhur madhu niye nilo se acin
Áj chut́e cali ráte dine sadái táhár páne
Láje bhaye náhi theme

Kuṋŕir pápaŕiguli máyájále báṋdhá chilo
Dolár parash peye se jál je sare gelo
(Niye) Buk bhará bhálabásá mukh bhará madhu bháśá
Varań karechi táre manobhúme

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩১৫ কোন অলকার দোলা এসে লাগলো এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩১৪ তোমার পরশ ছড়ায়ে রেখেছো
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩১৫ কোন অলকার দোলা এসে লাগলো


উত্তরসূরী
গান ০৩১৬ তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো