বিষয়বস্তুতে চলুন

গান ০৩০৬ সুন্দর মধুপ্রভাতে

Sarkarverse থেকে

"সুন্দর মধুপ্রভাতে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০৩০৬ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ৩ মার্চ ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

সুন্দর মধুপ্রভাতে 
তুমি আসিয়াছিলে বরণীয় হে
(তুমি) মাধুরী মাখানো হাসিতে 
পথ সুরভিত করি' অতুলনীয় হে

তব পরশে কলিরা শত ধারে ফুটে' যায়
তব হরষে কানন নাচে উন্মদ বায়
বর্ষণস্নাত নিশীথে 
তুমি চলিয়া গেছো স্মরণীয় হে

(তুমি) মমতামধুর আঁখিতে 
মোর মর্ম মথিয়া অতি প্রিয় হে

Sundara madhuprabháte
Tumi ásiyáchile varańiiya he
(Tumi) Mádhurii mákháno hásite
Patha surabhita kari atulaniiya he

Tava parashe kalirá shata dháre phut́e jáy
Tava haraśe kánana náce unmada váy
Varśańasnáta nishiithe
Tumi caliyá gecho smarańiiya he

(Tumi) Mamatámadhur áṋkhite
Mor marma mathiyá ati priya he

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০৩০৬ সুন্দর মধুপ্রভাতে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০৩০৫ এসো তুমি আজি প্রাতে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০৩০৬ সুন্দর মধুপ্রভাতে


উত্তরসূরী
গান ০৩০৭ সবাকার অতি প্রিয় আদরণীয়