গান ০২৯৯ তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি

"তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৯ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৮ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকেই ভালবাসিয়াছি
তোমাকেই সার জেনেছই
তোমাকেই প্রাণ সঁপিয়াছি
তব কাজে ব্রত নিয়েছি

চেতনার সেই ঊষাকাল হতে 
ভাসিয়া চলেছি তোমারই স্রোতে
স্রোতের কুসুম আমি গো
তোমারই ঢেউয়ে নেচে চলেছি

(আমি) জীবনের সন্ধ্যারাগে 
মিশে রবো তব অনুরাগে
পরাগের মধু মাখায়ে
(আমি) অরূপরতন চিনেছই

Tomákei bhálabásiyáchi
Tomákei sár jenechi
Tomákei práń saṋpiyáchi
Tava káje vrata niyechi

Cetanár sei uśákál hate
Bhásiyá calechi tomári srote
Sroter kusum ámi go
Tomári d́heuye nece calechi

(Ámi) Jiivaner sandhyáráge
Mishe rabo tava anuráge
Paráger madhu mákháye
(Ámi) Aruparatan cinechi

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৯ তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৮ এসেছিলে প্রভু মেঘ গর্জনে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৯ তোমাকেই ভালবাসিয়াছি, তোমাকেই সার জেনেছি


উত্তরসূরী
গান ০৩০০ আলোরই দেশেতে জেগেছি আমি গো