বিষয়বস্তুতে চলুন

গান ০২৯৪ তুমি এসেছিলে মনের কমলে

Sarkarverse থেকে

"তুমি এসেছিলে মনের কমলে" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৪ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন। পি. ডি. নারায়ণের টীকা অনুসারে, এই গানটি শ্রী সরকার কর্তৃক রচিত একটি উর্দু গজল-এর বাংলা অনুবাদ।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তুমি এসেছিলে মনের কমলে 
শতধারে তুলে আলোরই বান 
হিয়ার মঞ্জিলে জাগায়ে তুলিলে 
অভিনব তালে নব তুফান

যেওনা যেওনা 
থাকো কাছে কাছে 
যেমনটি আছো ছন্দে ও নাচে
তোমারে হেরিয়া উদ্বেল হিয়া 
সুরের লহরীতে পেয়েছে তান

হারাই হারাই 
সদা ভয় পাই 
হারালে শাহানশাহ্ শিরে তাজ নাই
নীরবে নিভৃতে থাকো সাথে সাথে 
তোমাকে প্রাণভরে শোনাবো গান

Tumi esechile manera kamale
Shatadháre tule álori ván
Hiyára maiṋjile jágáye tulile
Abhinava tále nava tuphán

Jeoná jeoná
Tháko káche káche
Jemant́i ácho chande o náce
Tomáre heriyá udvela hiyá
Surera lahariite peyeche tán

Hárái hárái
Sadá bhay pái
Hárále sháhansháh shire táj nái
Niirave nibhrte tháko sáthe sáthe
Tomáke práńbhare shonábo gán

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৪ তুমি এসেছিলে মনের কমলে এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯৩ তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৪ তুমি এসেছিলে মনের কমলে


উত্তরসূরী
গান ০২৯৫ এসো এসো বন্ধু মম