বিষয়বস্তুতে চলুন

গান ০২৯৩ তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার

Sarkarverse থেকে

"তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার" প্রভাত রঞ্জন সরকার রচিত প্রভাত সঙ্গীত-এর ০২৯৩ সংখ্যক গান। প্রভাত রঞ্জন সরকার গানটি ২৬ ফেব্রুয়ারি ১৯৮৩ তারিখে ভারতের কলকাতার মধুমালঞ্চ ভবনে অবস্থানকালে প্রদান করেন।

গানের কথা

বাংলা লিপি রোমান লিপি[] গদ্যরূপ[]

তোমাকেই আমি ভালোবাসিয়াছি 
যুগে যুগে বারে বারে
না জানিয়া ভালোবাসিয়াছি 
জানিতে কে বা চাহে আর

যাহার দ্যুতিতে ভুবন ভেসে চলে 
যাহার জ্যোতিতে সবাই ঝলমলে
তাহাকে জানিতে বুঝিতে পারিতে 
বুদ্ধি কী বা আছে কার

যাহার সংবেগে সবাই ছুটে চলে 
যাহার আবেগে সবাই প্রাণ ঢালে
তাহাকে মনোমাঝে মোহন মধুসাজে 
সবে চাহে অনিবার

Tomákei ámi bhálobásiyáchi
Juge juge báre bár
Ná jániyá bhálobásiyáchi
Jánite ke bá cáhe ár

Jáhára dyutite bhuvana bhese cale
Jáhára jyotite sabái jhalamale
Táháke jánite bujhite párite
Buddhi kii bá áche kár

Jáhára saḿvege sabái chut́e cale
Jáhára ávege sabái práń d́hále
Táháke manomájhe mohana madhusáje
Sabe cáhe ánivár

তথ্যসূত্র

  1. প্রভাত রঞ্জন সরকার প্রণীত রোমান সংস্কৃত বর্ণমালা অনুসরণ করা হয়েছে।
  2. গদ্যরূপ করেছেন টিটো।

গানের রেকর্ডিং

  • আচার্য্য প্রিয়শিবানন্দ অবধূত দ্বারা পরিবেশিত গান ০২৯৩ তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার এইখানে শুণুন
পূর্বসূরী
গান ০২৯২ কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে
প্রভাত সঙ্গীত
১৯৮৩
সঙ্গে: গান ০২৯৩ তোমাকেই আমি ভালোবাসিয়াছি, যুগে যুগে বারে বার


উত্তরসূরী
গান ০২৯৪ তুমি এসেছিলে মনের কমলে